#শীতেরআধুনিকশাল, #শালচাদর,#শীতেরশাল, #শীতেরফ্যাশন,#fashion, #fashionable
শীত নিবারণের জন্যে যত আধুনিক পোশাকই থাকুক না কেন অনুভূতির জায়গা জুড়ে শাল বা চাদরের গ্রহণযোগ্যতা অনেক বেশী। বর্তমানে শীতের আধুনিক এতসব পোশাক থাকতেও শীত নিবারণের পাশাপাশি সাজসজ্জায় শাল বা চাদরকে এক বিশেষ প্রাধান্য পায়। হালকা বুননের পশমি শাল বা চাদরে সহজেই কাবু করা যেতে পারে শীতকে। শুধু শীতের পোশাক হিসেবেই নয়, আধুনিক ফ্যাশন অনুষঙ্গ হিসেবেও তরুণ প্রজন্মের কাছে শাল-চাদরের রয়েছে আলাদা কদর। শালের ফ্যাশনে আসে নতুনত্ব। দেশি-বিদেশি সব রকম শাল বেশ জনপ্রিয়। সেকাল থেকে একাল-শীত ফ্যাশনে শালের কদর ঊর্ধ্বগামী ও বটে। বর্তমান সময়ে ছেলেমেয়ে উভয়ই শীতের ফ্যাশন হিসেবে শাল-চাদর ব্যবহার করেন। #শীতেরআধুনিকশাল , #শালচাদর , #শীতেরশাল , #শীতেরফ্যাশন তরুণীরা শাড়ি, সালোয়ার-কামিজ, জিন্স, ফতুয়া, স্কার্ট সবকিছুর সঙ্গে মানিয়ে পরছেন ফ্যাশনবল শাল। বিভিন্ন রং, নকশা, কাটিং, ডিজাইন সব বয়সী নারীর সঙ্গে মানিয়েও যায় বেশ। শীতের সময় উষ্ণতা পেতে শাল তো নিত্য পরিধেয় বস্ত্র। অষ্টপ্রহর ঘরের কাজেই হোক আর অফিস যাওয়ার সময়ই হোক, শাল প্রচলিত শীতপোশাক। তবে নিত্য যখন আসে নতুনত্ব, ফ্যাশনধারায় আনে বৈচিত্র্য আনে ...